অ্যাকাউন্ট মুছে ফেলা

অ্যাকাউন্ট মুছে ফেলা

VATCONS Skill Lab (ক্লাসরুম ও অ্যাপ)-এর অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ এখান থেকে করা যায়। অনুরোধ পাওয়ার পর সর্বোচ্চ ৭ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলা হয় এবং ইমেইলে জানানো হয়।

যা মুছে ফেলা হবে
  • নাম, মোবাইল নম্বর, ইমেইল, প্রোফাইল ছবি ও পরিচয়ের তথ্য
  • লগইন, কোর্সে প্রবেশাধিকার, অগ্রগতি, পয়েন্ট ও লেভেল
  • আপনার নোট, প্রশ্ন, MCQ ও অ্যাসাইনমেন্টের উত্তর, লাইভ ক্লাসের হাজিরা
  • ডিভাইস ও নোটিফিকেশনের তথ্য
যা রাখা হবে
  • ইস্যু করা সার্টিফিকেটের যাচাই রেকর্ড (নাম, কোর্স, তারিখ): যাতে আপনার সার্টিফিকেট যেকোনো প্রতিষ্ঠান যাচাই করতে পারে।
  • পেমেন্টের রসিদ ও ইনভয়েস: আইন অনুযায়ী হিসাবের প্রয়োজনে।

অ্যাকাউন্ট মুছে ফেলার পর তা আর ফেরত আনা যায় না। পরে আবার ভর্তি হলে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে।

কীভাবে অনুরোধ করবেন

  1. নিচের বোতাম থেকে আপনার আইডিতে লগইন করুন।
  2. লগইনের পর আবার এই পাতায় আসুন, অথবা আমার প্রোফাইল → অ্যাকাউন্ট মুছে ফেলা খুলুন।
  3. "অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ পাঠান" চাপুন।

আমাদের তথ্য ব্যবহারের নিয়ম জানতে গোপনীয়তা নীতি দেখুন।