VATCONS BD

রিফান্ড পলিসি

সর্বশেষ হালনাগাদ: ৬ আগস্ট ২০২৬

১. পলিসির উদ্দেশ্য

ডিজিটাল কোর্স ও লাইভ প্রশিক্ষণের প্রকৃতি বিবেচনায় স্পষ্ট ও ন্যায্যভাবে refund request পর্যালোচনা করাই এই পলিসির উদ্দেশ্য।

২. Recorded বা Digital Course

Course access সক্রিয় হওয়ার পর, কোনো class/video দেখা, file download বা private group access নেওয়া হলে সাধারণত fee ফেরতযোগ্য নয়। কারণ তখন ডিজিটাল কনটেন্ট ও সেবা ব্যবহার শুরু হয়ে যায়।

৩. Live Course

প্রথম live class শুরুর আগে এবং কোনো recorded/digital access ব্যবহার না করলে payment-এর ২৪ ঘণ্টার মধ্যে refund request করা যাবে। আবেদন যাচাই করে সিদ্ধান্ত জানানো হবে। প্রথম class শুরু বা access ব্যবহারের পর সাধারণত refund প্রযোজ্য হবে না।

৪. যে ক্ষেত্রে সমাধান বা Refund পাওয়া যেতে পারে

  • একই enrollment-এর জন্য ভুলবশত duplicate payment হলে
  • Payment কাটা গেলেও enrollment বা access তৈরি না হলে

৫. Technical সমস্যার ক্ষেত্রে

Login, video বা access সমস্যায় প্রথমে support team সমাধানের চেষ্টা করবে। যুক্তিসংগত সময়েও VATCONS BD সমস্যাটি সমাধান করতে না পারলে প্রযোজ্য refund বা বিকল্প access বিবেচনা করা হবে। শুধু শিক্ষার্থীর device, internet বা ভুল login তথ্যের কারণে হওয়া সমস্যায় refund প্রযোজ্য নাও হতে পারে।

৬. Refund Request করার নিয়ম

Payment date, amount, transaction ID, registered mobile/email এবং সমস্যার সংক্ষিপ্ত বিবরণ WhatsApp বা email-এ পাঠাতে হবে। অসম্পূর্ণ বা যাচাই করা যায় না এমন request গ্রহণযোগ্য নাও হতে পারে।

৭. Refund-এর সময় ও মাধ্যম

Refund অনুমোদিত হলে সাধারণত ৭–১০ কার্যদিবসের মধ্যে মূল payment channel বা সম্মত মাধ্যমে প্রক্রিয়া করা হবে। Payment gateway বা ব্যাংকের processing time আলাদা হতে পারে। অনুমোদিত refund amount-এর ৫% processing ও transaction charge হিসেবে কেটে অবশিষ্ট অর্থ ফেরত দেওয়া হবে। এই charge refund গ্রহীতাকে বহন করতে হবে।

৮. Course Transfer

লিখিত অনুমতি ছাড়া enrollment অন্য ব্যক্তিকে transfer করা যাবে না। বিশেষ পরিস্থিতিতে support team-এর সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

Refund Support
WhatsApp: 01825-535393
Email: support@vatconsbd.com
Trade License: TRAD/DNCC/1301777/2022
প্রতিটি course-এর sales page-এ আলাদা refund condition লেখা থাকলে সেই নির্দিষ্ট condition এবং বাংলাদেশের প্রযোজ্য আইন অগ্রাধিকার পাবে।