VATCONS BD Skill Labসাহায্য

কী বিষয়ে সাহায্য দরকার?

যে কাজটি করতে চান, সেটিতে চাপুন। লগইন করিয়ে সিস্টেম আপনাকে সরাসরি সেখানে পৌঁছে দেবে।

লগইন ও পাসওয়ার্ড

ক্লাস

অ্যাপ

কোথায় কী চাপতে হয়, ধাপে ধাপে দেখতে চাইলে: লগইন · নতুন পাসওয়ার্ড · লাইভ ক্লাস · রেকর্ডিং

অন্য সমস্যা

❓কোড আসছে না
  • আজ আগে একবার SMS নিয়ে থাকলে নতুন SMS যাবে না। আগের SMS-এর কোডটাই লিখুন, সেটি ২৪ ঘণ্টা কাজ করে।
  • SMS খুঁজে পাচ্ছি না · ইমেইলে কোড নিন চাপুন। ইনবক্সে না পেলে Spam বা Promotions ফোল্ডার দেখুন।
  • বিদেশের নম্বরে SMS যায় না, কোড আসে ইমেইলে।
কোড দিয়ে ঢুকুন →
❓"কোনো অ্যাকাউন্ট পাওয়া যায়নি" দেখাচ্ছে

সম্ভবত ভর্তির সময় অন্য নম্বর দিয়েছিলেন। সেই নম্বরটা লিখুন। নম্বর মনে না থাকলে ভর্তির সময় দেওয়া ইমেইল লিখুন, ইমেইল দিয়েও ঢোকা যায়।

লগইন করুন →
❓"এই নম্বরে কোনো কোর্স নেই" দেখাচ্ছে

এই নম্বরে আপনার একটা অ্যাকাউন্ট আছে (যেমন ফ্রি চ্যালেঞ্জের), কিন্তু কোর্সে অন্য নম্বর দিয়ে ভর্তি হয়েছেন। ভর্তির নম্বর বা ইমেইল লিখুন চেপে সেটা দিন। দুটো নম্বর এক অ্যাকাউন্টে আনতে চাইলে WhatsApp-এ জানান।

লগইন করুন →
❓পাসওয়ার্ড আছে, কিন্তু কোড চাইছে

স্ক্রিনের নিচে পাসওয়ার্ড আগে থেকেই আছে? লগইন করুন লেখায় চাপুন। পাসওয়ার্ডের ঘর আসবে।

লগইন করুন →
❓টাকা দিয়েছি, কিন্তু কোর্স দেখছি না

পেমেন্টের পর সাধারণত এক মিনিটের মধ্যেই ক্লাসরুম তৈরি হয়। লগইনের সময় নম্বর দিলে সাইট নিজেও নতুন পেমেন্ট খুঁজে দেখে। আধা ঘণ্টা পরও না দেখালে অর্ডার নম্বরসহ WhatsApp-এ জানান।

লগইন করুন →
❓"অনেকবার চেষ্টা হয়েছে" লেখা আসছে

পরপর অনেকবার ভুল পাসওয়ার্ড বা কোড দিলে নিরাপত্তার জন্য কিছুক্ষণ বন্ধ থাকে। পাসওয়ার্ডের ক্ষেত্রে ১৫ মিনিট পর আবার চেষ্টা করুন, অথবা কোড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করুন।

কোড দিয়ে ঢুকুন →
❓মোবাইল নম্বর বদলাতে চাই

নম্বরটিই আপনার লগইন, তাই নিজে বদলানো যায় না। WhatsApp-এ জানান, আমরা বদলে দেব। কোর্স, প্রোগ্রেস ও সার্টিফিকেট সব থাকবে।

❓ইমেইল পাচ্ছি না বা ইমেইল ভুল

লগইন করে নিজেই ইমেইল যাচাই ও সংশোধন করুন।

ইমেইল যাচাই করুন →
❓নাম ভুল আছে

লগইন করলেই আমার প্রোফাইল খুলবে, সেখান থেকে ঠিক করুন। সার্টিফিকেটে এই নামই ছাপা হয়, বানান মিলিয়ে নিন।

লগইন করে প্রোফাইলে যান →
❓লাইভ ক্লাস মিস করেছি

কোনো সমস্যা নেই। ক্লাসের রেকর্ডিং পরে Skill Lab-এ দেওয়া হয়, রেকর্ডিং এলে ইমেইল বা SMS-এ জানানো হয়।

লগইন করে রেকর্ডিং দেখুন →
❓ক্লাস দেখেছি, কিন্তু "সম্পন্ন" দেখাচ্ছে না

Skill Lab-এর প্লেয়ারে নির্দিষ্ট অংশ পর্যন্ত দেখলে নিজে থেকেই সম্পন্ন হয়। টেনে এগিয়ে দিলে বা YouTube-এ দেখলে গোনা হয় না। Skill Lab-এর ভেতরে আরেকবার দেখে নিন।

লগইন করে রেকর্ডিং দেখুন →
এরপরও সমস্যা? WhatsApp করুন: 01825535393 নাম আর ভর্তির নম্বর লিখলে দ্রুত সমাধান হয়।
← সব বিষয়
🔑

ক্লাসরুমে লগইন

প্রথমবার হোক বা নিয়মিত, শুধু WhatsApp নম্বর দিন

WhatsApp নম্বর দিলেই সিস্টেম বুঝে নেবে আপনি প্রথমবার ঢুকছেন নাকি আগেই পাসওয়ার্ড সেট করেছেন, আর পরের ধাপ নিজেই দেখাবে।

লগইন করুন →
প্রথমবার ঢুকলেমোবাইলে একটা কোড আসবে, সেটা দিয়ে নিজের পাসওয়ার্ড বানাবেন। পাসওয়ার্ডটি খাতায় লিখে রাখুন।
বিদেশে থাকলেনম্বরের আগে দেশের কোড লিখুন, যেমন +966…। বিদেশের নম্বরে SMS যায় না, কোড আসবে ইমেইলে।
ধাপে ধাপে দেখুন
  1. ভর্তির সময় দেওয়া WhatsApp নম্বর লিখে পরের ধাপ → চাপুন।
  2. পাসওয়ার্ড সেট করা থাকলে: পাসওয়ার্ড লিখে লগইন চাপুন। এখানেই শেষ।
  3. প্রথমবার হলে: "স্বাগতম!" লেখা আসবে। SMS-এ কোড পাঠান চাপুন (ইমেইলে চাইলে ইমেইলে কোড পাঠান)।
  4. মোবাইলে আসা ৬ সংখ্যার কোড লিখুন। ৬টা সংখ্যা লেখা হলেই নিজে থেকে যাচাই হবে।
  5. নিজের নতুন পাসওয়ার্ড লিখুন (কমপক্ষে ৮ অক্ষর), তারপর পাসওয়ার্ড সেট করে ঢুকুন চাপুন। আপনি এখন আপনার ক্লাসরুমে।

আরও সমস্যা?

এরপরও সমস্যা? WhatsApp করুন: 01825535393 নাম আর ভর্তির নম্বর লিখলে দ্রুত সমাধান হয়।
← সব বিষয়
🔁

পাসওয়ার্ড মনে নেই বা ভুল দেখাচ্ছে

কোড দিয়ে নতুন পাসওয়ার্ড, প্রোগ্রেস সব থাকবে

পুরোনো পাসওয়ার্ড লাগবে না। WhatsApp নম্বর দিলেই কোড পাঠানোর ঘর আসবে, কোড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে ঢুকবেন।

নতুন পাসওয়ার্ড সেট করুন →
কোড নিয়ে জরুরি কথাএকটি নম্বরে SMS দিনে একবারই যায়। আজ আগে নিয়ে থাকলে সরাসরি কোডের ঘর আসবে: আগের SMS-এর কোডটাই লিখুন।
কোড ২৪ ঘণ্টা কাজ করে, SMS আর ইমেইলে একই কোড যায়।
কোড কাউকে জানাবেন না। VATCONS-এর কেউ কখনো আপনার কোড চাইবে না।
ধাপে ধাপে দেখুন
  1. WhatsApp নম্বর লিখে পরের ধাপ → চাপুন।
  2. SMS-এ কোড পাঠান অথবা ইমেইলে কোড পাঠান চাপুন।
  3. ৬ সংখ্যার কোড লিখুন। কোড মিললে নতুন পাসওয়ার্ড লিখে পাসওয়ার্ড সেট করে ঢুকুন চাপুন।
  4. পাসওয়ার্ড বারবার "মেলেনি" দেখালে আগে দেখে নিন: নম্বর ঠিক আছে কিনা (ভুল হলে বদলান চাপুন), কিবোর্ড ইংরেজিতে আছে কিনা, আর A ও a ঠিক আছে কিনা। পরপর ১০ বার ভুল হলে ১৫ মিনিট লগইন বন্ধ থাকে।

আরও সমস্যা?

এরপরও সমস্যা? WhatsApp করুন: 01825535393 নাম আর ভর্তির নম্বর লিখলে দ্রুত সমাধান হয়।
← সব বিষয়
🎥

লাইভ ক্লাসে যোগদান

লগইন করলেই আজকের ক্লাসের বোতাম

লগইন করলেই লাইভ ক্লাসের পাতা খুলবে। ক্লাসের সময় হলে সেখানে ক্লাসে যোগ দিন → বোতাম পাবেন। SMS-এ পাওয়া নিজের ক্লাস লিংকেও সরাসরি চাপতে পারেন।

লগইন করে লাইভ ক্লাসে যান →
লিংকটি শুধু আপনারএই লিংকে ঢুকলেই আপনার হাজিরা গোনা হয়। অন্য কাউকে দেবেন না।
ধাপে ধাপে দেখুন
  1. মোবাইলে আগে থেকেই Zoom অ্যাপ ইনস্টল করে রাখুন।
  2. ক্লাসের আগের দিন ইমেইলে, আর ক্লাসের কিছুক্ষণ আগে SMS-এ আপনার নিজস্ব ক্লাস লিংক আসবে।
  3. আগে ঢুকলে অপেক্ষার পেজে সময় গোনা চলবে। পেজটি খোলা রাখুন, সময় হলে নিজেই Zoom-এ নিয়ে যাবে।
  4. Zoom খুললে Join চাপুন।

আরও সমস্যা?

এরপরও সমস্যা? WhatsApp করুন: 01825535393 নাম আর ভর্তির নম্বর লিখলে দ্রুত সমাধান হয়।
← সব বিষয়
▶️

রেকর্ডিং দেখা

ক্লাস মিস করলে বা আবার দেখতে

লগইন করলেই আপনার কোর্সের ক্লাসরুম খুলবে, সেখানে সব রেকর্ড করা ক্লাস আছে। যে ক্লাসটি দেখতে চান, সেটিতে চাপুন।

লগইন করে রেকর্ডিং দেখুন →
ক্লাস "সম্পন্ন" হওয়ার নিয়মভিডিও Skill Lab-এর ভেতরেই দেখুন। YouTube-এ আলাদা দেখলে সম্পন্ন গোনা হয় না, আর সার্টিফিকেটের জন্য ক্লাস সম্পন্ন থাকা দরকার।
ধাপে ধাপে দেখুন
  1. লগইন করুন।
  2. কোর্সের ঘরে ক্লাসরুমে ঢুকুন চাপুন।
  3. ক্লাসের তালিকা থেকে যে ক্লাসটি দেখতে চান, সেটিতে চাপুন।
  4. সদ্য শেষ হওয়া লাইভ ক্লাসের রেকর্ডিং তৈরি হলে ড্যাশবোর্ডেই "রেকর্ডিং এসেছে" ঘর দেখাবে, ইমেইল বা SMS-এও জানানো হয়।

আরও সমস্যা?

এরপরও সমস্যা? WhatsApp করুন: 01825535393 নাম আর ভর্তির নম্বর লিখলে দ্রুত সমাধান হয়।
← সব বিষয়
📱

মোবাইল অ্যাপ ইনস্টল

এক চাপে ক্লাসরুম, বারবার লগইন নয়

অ্যাপ ইনস্টল করলে মোবাইলের হোম স্ক্রিন থেকে এক চাপেই ক্লাসরুম খুলবে। নিচে আপনার ফোনের নিয়মটি দেখুন।

Android ফোনে

  1. Chrome ব্রাউজারে লগইন করুন।
  2. উপরের অ্যাপ ইনস্টল করুন বোতাম চাপুন। বোতাম না দেখালে ডানে উপরের ⋮ চাপুন, তারপর Install app বা Add to Home screen।
  3. Install চাপুন। হোম স্ক্রিনে VATCONS আইকন আসবে।

iPhone-এ

  1. Safari ব্রাউজারে লগইন করুন।
  2. Share বোতাম (⬆ চিহ্ন) চাপুন। Safari-তে এটা নিচে থাকে।
  3. একটু নিচে গিয়ে Add to Home Screen চাপুন, তারপর Add।
Facebook বা WhatsApp-এর ভেতর থেকে খুললেইনস্টল হয় না। উপরের ⋮ বা ••• চেপে Chrome-এ খুলুন (iPhone-এ Safari-তে খুলুন), তারপর ইনস্টল করুন।
Zoom ক্লাসঅ্যাপ থেকেও লাইভ ক্লাসে যোগ দেওয়া যায়। Zoom অ্যাপটা আলাদা করে ইনস্টল রাখুন।

আরও সমস্যা?

এরপরও সমস্যা? WhatsApp করুন: 01825535393 নাম আর ভর্তির নম্বর লিখলে দ্রুত সমাধান হয়।