
Hi, I'm Md Abdur Razzaq – Digital VAT & ITP Coach in Bangladesh. I am a member of the Dhaka Taxes Bar Association (DTBA) and The Association of Chartered Certified Accountant (ACCA). I'm Providing VAT, Tax and Accounting solutions in United Kingdom (UK) and Bangladesh. I have previously spent 10 years working in the private sector, in a client facing role as a professional accountant.
ভ্যাটকনস বিডি কর্তৃক সাপ্তাহিক লাইভ সেশনগুলোর রেকর্ডিং ও প্রেজেন্টেশন ম্যাটেরিয়ালস পাওয়া যাবে এই কোর্সে।
সম্পূর্ন ইনকাম ট্যাক্স আইন ও বিধি-কে অত্যন্ত সাবলীল ভাবে সহজ করে উপাস্থাপন করা হয়েছে যাতে করে একজন পরীক্ষার্থী বিষয়গুলো বুঝে নিজে নিজে স্টাডি করতে পারেন।
একাউন্টিং স্ট্রাকচার কে খুব সহজ ভাবে একটি লেনদেন-এর সূচনা থেকে পর্যায়ক্রমে জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, চূড়ান্ত হিসাব পর্যন্ত প্রতিটি স্টেপে কিভাবে ট্রান্সফার করা হয় তা দেখানো হয়েছে।
দানকর ও বিধিমালা, ১৯৯০ আই.টি.পি পরীক্ষার একটি গুরুত্বপূর্ন সিলেবাস। এই কোর্সে সম্পূর্ন দানকর আইন পরীক্ষার উপযোগী করে উপাস্থাপন করা হয়েছে।
আই.টি.পি পরীক্ষার ধরন অনুযায়ী বাংলা ও ইংরেজি বিষয়কে চমৎকার ভাবে সাজানো হয়েছে এই কোর্সে।
একটি বিষয়ে আমরা তখনই আগ্রহ প্রকাশ করি বা পরিপূর্নভাবে নিজেকে নিয়জিত করি যখন বিষয়টির গুরুত্ব আমরা সঠিক ভাবে বুঝতে পারি। এই কোর্সটিতে আই.টি.পি এর বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়সমুহ উপাস্থাপন করা হয়েছে।
নিম্নোক্ত যেকোন একটি ডিগ্রী থাকলে আপনি আবেদন করতে পারবেনঃ
💎আইন বিষয়ে ডিগ্রী
💎কর বিষয়ে ডিগ্রী
💎হিসাব বিজ্ঞান বিষয়সহ বাণিজ্যে ডিগ্রী
💎উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রী
💎ডিপ্লোমা ইন ট্যাকসেশন সহ যেকোন বিষয়ে ডিগ্রী
💎উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যেকোন বিষয়ে ডিগ্রী
না নেই। আপনার শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করলে যেকোন বয়সেই আই.টি.পি পরীক্ষার জন্য আবেদন করা যাবে।
👉আয়কর অধ্যাদেশ, ১৯৮৪
👉আয়কর বিধিমালা, ১৯৮৪
👉অর্থ আইন/অধ্যাদেশ
👉দানকর আইন, ১৯৯০
👉আয়কর আইন, অধ্যাদেশ ও বিধির বাস্তব প্রয়োগ
👉হিসাব বিজ্ঞান
👉বাংলা ও ইংরেজী
লিখিত ও মৌখিক উভয় ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরিক্ষার জন্য কল করা হয়।
👉৩ ঘন্টার লিখিত পরীক্ষায় পূর্নমান-১০০ এবং পাসমার্ক-৪০
👉মৌখিক পরীক্ষার পূর্নমান-৫০০ এবং পাসমার্ক-২০
আবেদন পত্রের ফরম/ছক জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েব সাইট www.nbr.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে
পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যসহ নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় অফিস চলাকালীন সময়ে হাতে হাতে অথবা রেজিস্টার্ড ডাকে নির্দিষ্ট তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে) নির্ধারিত ছকে দরখাস্ত করতে হবে।
(ক) এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের সার্টিফিকেট ও মার্কশীটের সত্যায়িত কপিসহ প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশীটের সত্যায়িত কপি;
(খ) বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্ব-ঘোষণা পত্র;
(গ) বাংলাদেশ ব্যাংক বা যে কোন ট্রেজারী ব্যাংকে পরীক্ষার ফি প্রদানের প্রমাণস্বরূপ ট্রেজারী চালানের মূলকপি দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে;
(ঘ) ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর দুই কপি সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের ছবি;
(ঙ) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ও
(চ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র/ভোটার আই,ডি কার্ড (যদি থাকে) এর কপি।
সাধারনত ৫ বছর পর পর জাতীয় রাজস্ব বোর্ড-এর অধীন পরীক্ষা গ্রহন করা থাকে।
সর্বশেষ ২০১৭ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
২০২২ সালে পরীক্ষার জন্য সার্কুলার হওয়ার সম্ভবনা খুব বেশী।
সবচেয়ে বেশি প্রশ্ন আসে আয়কর ও হিসাব বিজ্ঞান অংশ হতে।
👉আয়কর (৫০-৬০ মার্কস)
👉 হিসাব বিজ্ঞান (২০-৪০ মার্কস)
👉বাংলা (১০-১৫ মার্কস)
👉ইংরেজী (১০-১৫ মার্কস)
সাধারনত আয়কর ও হিসাব বিজ্ঞান থেকে অংক ও বড় প্রশ্ন এসে থাকে।
অংক গুলির জন্য আপনার ইনকাম ট্যাক্স ও হিসাব বিজ্ঞানের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে।
বড় প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় কতগুলো ছোট প্রশ্ন একত্র করে একটি বড় প্রশ্ন করা হয়। কখনও কখনও ব্যাখ্যা মূলক প্রশ্ন দেয়া হয়।
বাংলা ও ইংরেজির ক্ষেত্রে অপেক্ষাকৃত সহজ প্রশ্ন থাকে। সাধারন ভাবে ভাবসম্প্রসারন, সারংশ, সারমর্ম, রচনা, ট্রান্সলেশন, দরখাস্ত ইত্যাদি ।
জ্বি। আমাদের রয়েছে ফেসবুক গ্রুপ ও এন্ড্রোয়েড স্পেশাল এপস যার মাধ্যমে নিয়মিত কুইজে অংশগ্রহন ও মডেল টেষ্ট নেয়া হবে।
নিম্নোক্ত আইটেমগুলোর মাধ্যমে প্রস্তুতি গ্রহন করতে পারেন।
হিসাব বিজ্ঞানের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে।
নিম্নোক্ত বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অনার্স/মাস্টার্স লেবেলের যেকোন বই অনুসরন করে লেনদেন থেকে চূড়ান্ত হিসাব পর্যন্ত চক্রটি বুঝে অংক করতে পারলেই অনেকটা সহজ হয়ে যাবে।
সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে সনদ গ্রহণের পূর্বেই উল্লিখিত চাকরি হতে ইস্তফা দিয়ে ছাড়পত্র জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে হবে।