১. শর্ত মেনে ব্যবহার
VATCONS BD-এর website, course, dashboard, class, resource বা support service ব্যবহার করলে এই শর্তাবলি মেনে চলতে সম্মত হচ্ছেন। কোনো অংশে অসম্মতি থাকলে সংশ্লিষ্ট সেবা ব্যবহার না করার অনুরোধ রইল।
২. নিবন্ধন ও Account
সঠিক নাম, মোবাইল ও প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। Account, password, OTP ও course access ব্যক্তিগত। অন্যকে ব্যবহার করতে দেওয়া বা account share করা যাবে না।
৩. Course Access
Access period, class schedule, format, support এবং included resource সংশ্লিষ্ট course page বা enrollment message অনুযায়ী হবে। মান ও প্রাসঙ্গিকতা বজায় রাখতে class sequence, trainer, schedule বা content-এর যুক্তিসংগত পরিবর্তন হতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে জানানো হবে।
৪. মেধাস্বত্ব
Video, slide, PDF, question, template, recording, brand asset ও অন্যান্য content VATCONS BD বা সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর সম্পদ। লিখিত অনুমতি ছাড়া copy, screen record, upload, বিক্রি, share, পুনঃপ্রকাশ বা commercial use করা যাবে না।
৫. দায়িত্বশীল আচরণ
Class, group ও support channel-এ সম্মানজনক আচরণ করতে হবে। Spam, harassment, বেআইনি কাজ, বিভ্রান্তিকর তথ্য বা অন্যের অধিকার ক্ষুণ্ন করলে access সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা হতে পারে।
৬. Payment ও Refund
প্রকাশিত fee ও অনুমোদিত payment channel অনুসরণ করতে হবে। Refund-এর ক্ষেত্রে VATCONS BD-এর রিফান্ড পলিসি প্রযোজ্য হবে।
৭. ফলাফল সম্পর্কে বাস্তবতা
আমরা structured learning, practical guidance ও support দেওয়ার চেষ্টা করি। তবে exam result, চাকরি, income, client পাওয়া বা নির্দিষ্ট professional outcome নিশ্চিত করা হয় না। ফলাফল শিক্ষার্থীর অংশগ্রহণ, অনুশীলন ও অন্যান্য বাস্তব বিষয়ের ওপর নির্ভর করে।
৮. তথ্যের ব্যবহার
ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করা হয়, তা প্রাইভেসি পলিসি-তে বলা আছে।
৯. সেবা বন্ধ বা সীমিত করা
নিরাপত্তা, misuse, আইনগত বাধ্যবাধকতা বা গুরুতর শর্তভঙ্গ হলে notice দিয়ে বা জরুরি ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে service/access সীমিত করা হতে পারে।
১০. দায়সীমা
Website বা third-party service সবসময় ত্রুটিমুক্ত থাকবে এমন নিশ্চয়তা দেওয়া হয় না। প্রযোজ্য আইনের সীমার মধ্যে প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে থাকা internet, device, third-party platform বা force majeure সমস্যার দায় VATCONS BD বহন করবে না।
১১. প্রযোজ্য আইন
এই শর্তাবলি বাংলাদেশের প্রযোজ্য আইন অনুযায়ী পরিচালিত হবে। বিরোধ হলে প্রথমে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
১২. শর্ত পরিবর্তন
প্রয়োজনে শর্তাবলি হালনাগাদ হতে পারে। নতুন সংস্করণ এই পেজে প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে।