আই.টি.পি পরীক্ষা ফ্রি লাইভ সেশন এন্ড গাইডলাইন

ITP Exam Preparation 2024 – Master Income Tax with VATCONS BD

Days
Hours
Minutes
Seconds

সাধারন জিজ্ঞাসা

নিম্নোক্ত যেকোন একটি ডিগ্রী থাকলে আপনি আবেদন করতে পারবেনঃ
💎আইন বিষয়ে ডিগ্রী
💎কর বিষয়ে ডিগ্রী
💎হিসাব বিজ্ঞান বিষয়সহ বাণিজ্যে ডিগ্রী
💎উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রী
💎ডিপ্লোমা ইন ট্যাকসেশন সহ যেকোন বিষয়ে ডিগ্রী
💎উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যেকোন বিষয়ে ডিগ্রী

না নেই। আপনার শিক্ষাগত যোগ্যতা ম্যাচ করলে যেকোন বয়সেই আই.টি.পি পরীক্ষার জন্য আবেদন করা যাবে।

👉আয়কর আইন, ২০২৩
👉আয়কর বিধিমালা, ১৯৮৪
👉অর্থ আইন ২০২৪
👉উৎসে কর বিধিমালা ২০২৪
👉এডিআর বিধিমালা ২০২৪
👉দানকর আইন, ১৯৯০
👉আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ
👉হিসাব বিজ্ঞান
👉বাংলা ও ইংরেজী

লিখিত ও মৌখিক উভয় ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় পাস করলে মৌখিক পরিক্ষার জন্য কল করা হয়।

👉৩ ঘন্টার লিখিত পরীক্ষায় পূর্নমান-১০০ এবং পাসমার্ক-৫০
👉মৌখিক পরীক্ষার পূর্নমান-৫০ এবং পাসমার্ক-২৫

http://bcsta.teletalk.com.bd/itp/ ওয়েবসাইট থেকে অনলাইন আবেদন করতে হবে।

(ক) এসএসসি ও  এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের সার্টিফিকেট ও মার্কশীটের সত্যায়িত কপিসহ প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশীটের সত্যায়িত কপি;
(খ)    বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্ব-ঘোষণা পত্র;
(গ)     বাংলাদেশ ব্যাংক বা যে কোন ট্রেজারী ব্যাংকে পরীক্ষার ফি প্রদানের প্রমাণস্বরূপ ট্রেজারী চালানের মূলকপি দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে;
(ঘ)    ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর দুই কপি সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাইজের ছবি;
(ঙ) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ও
(চ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র/ভোটার আই,ডি কার্ড (যদি থাকে) এর কপি।

সাধারনত ৫-৭ বছর পর পর জাতীয় রাজস্ব বোর্ড-এর অধীন  পরীক্ষা গ্রহন করা থাকে। সর্বশেষ ২০১৭ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

সবচেয়ে বেশি প্রশ্ন আসে আয়কর ও হিসাব বিজ্ঞান অংশ হতে।

👉আয়কর (৫০-৬০ মার্কস)
👉 হিসাব বিজ্ঞান (২০-৪০ মার্কস)
👉বাংলা (১০-১৫ মার্কস)
👉ইংরেজী (১০-১৫ মার্কস)

 

সাধারনত আয়কর ও হিসাব বিজ্ঞান থেকে অংক ও বড় প্রশ্ন এসে থাকে।
অংক গুলির জন্য আপনার ইনকাম ট্যাক্স ও হিসাব বিজ্ঞানের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে।
বড় প্রশ্নের ক্ষেত্রে দেখা যায় কতগুলো ছোট প্রশ্ন একত্র করে একটি বড় প্রশ্ন করা হয়। কখনও কখনও ব্যাখ্যা মূলক প্রশ্ন দেয়া হয়।
বাংলা ও ইংরেজির ক্ষেত্রে অপেক্ষাকৃত সহজ প্রশ্ন থাকে। সাধারন ভাবে ভাবসম্প্রসারন, সারংশ, সারমর্ম, রচনা, ট্রান্সলেশন, দরখাস্ত ইত্যাদি ।

জ্বি। আমাদের রয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপ যার মাধ্যমে নিয়মিত কুইজে অংশগ্রহন ও মডেল টেষ্ট নেয়া হবে।

নিম্নোক্ত আইটেমগুলোর মাধ্যমে প্রস্তুতি গ্রহন করতে পারেন।

  1. আয়কর আইন, ২০২৩
  2. আয়কর বিধিমালা, ১৯৮৪
  3. অনার্স/মাস্টার্স লেবেলের যেকোন আয়কর বই
  4. আয়কর নির্দেশিকা
  5. আয়কর পরিপত্র
  6. আয়কর প্রজ্ঞাপন, সাধারন আদেশ, বিশেষ আদেশ
  7. অর্থ আইন ২০২৪
  8. দান কর আইন ১৯৯০
  9. উৎসে কর বিধিমালা ২০২৪
  10. এডিআর বিধিমালা ২০২৪
  11. আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ

হিসাব বিজ্ঞানের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। 
নিম্নোক্ত বিষয়ে দক্ষতা থাকতে হবে।

  • লেনদেন
  • জাবেদা
  • খতিয়ান
  • রেওয়ামিল
  • চূড়ান্ত হিসাব

অনার্স/মাস্টার্স লেবেলের যেকোন বই অনুসরন করে লেনদেন থেকে চূড়ান্ত হিসাব পর্যন্ত চক্রটি বুঝে অংক করতে পারলেই অনেকটা সহজ হয়ে যাবে।

সরকারী/আধা-সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে সনদ গ্রহণের পূর্বেই উল্লিখিত চাকরি হতে ইস্তফা দিয়ে ছাড়পত্র জাতীয় রাজস্ব বোর্ডে দাখিল করতে হবে।

কিছু সফল শিক্ষার্থীদের রিভিও

Success Stories

ITP Exam Preparation
ITP Exam Preparation